× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১০:১৫ এএম

আ.লীগ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, বিএনপি নেতাকে জরিমানা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১০:১৫ এএম

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রাজশাহী। ছবি : রূপালী বাংলাদেশ

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রাজশাহী। ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে এক বিএনপি নেতাকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। রোববার রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক সাদ্দাম হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সাজ্জাদ হোসেন হরিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের কোর্ট পরিদর্শক আব্দুর রফিক।

আদালত সাজ্জাদকে সাত দিনের মধ্যে জরিমানার অর্থ জমা দিয়ে রশিদ দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করা দুই আসামিকে জরিমানার অর্থ থেকে ৫০ হাজার টাকা করে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ২৩ আগস্ট সাজ্জাদ হোসেন রাজশাহী মহানগরের দামকুড়া থানায় ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এতে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজভি আল হাসান মুঞ্জিল ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান বাদলসহ অন্যদের আসামি করা হয়।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন কসবা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গেলে আসামিরা তাকে অস্ত্রের মুখে হুমকি ও মারধর করেন।

আদালতে উপস্থাপিত প্রমাণে দেখা যায়, ঘটনার দিন সাজ্জাদ হোসেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। ফলে তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়।

কোর্ট পরিদর্শক আব্দুর রফিক জানান, অভিযোগটি সন্দেহাতীতভাবে মিথ্যা প্রমাণ হওয়ায় আদালত এ রায় প্রদান করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!