ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন এমপি আবু সাইদ চাঁদ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০২:০৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চারঘাট উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৬টি ইউনিয়নে অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, ঢেউটিন, ফ্যান, বাইসাইকেল ও সাংস্কৃতিক মালামাল তুলে দিলেন এমপি আবু সাইদ চাঁদ।

চারঘাট উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই অনুষ্ঠানে প্রধান ছিলেন চারঘাট ও বাঘা রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য এমপি আবু সাইদ চাঁদ।

বিশেষ অতিথি ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজর রাহেদুল ইসলাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র-ছাত্রী, অসহায় নৃ-গোষ্ঠী সদস্য, সাংবাদিকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ২০২৫-২৬ অর্থবছরের উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, ও শিক্ষাবৃত্তি বিতরণ করেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।