× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৭:৫১ পিএম

রাজশাহীতে বিদ্যুৎস্পর্শে দুই শিশুর মৃত্যু

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৭:৫১ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎস্পর্শে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ এপ্রিল) দুপুর ২টার দিকে পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 ‍
নিহত দুই শিশু হলো, মঙ্গলপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন (৮) এবং একই গ্রামের সোলেমান আলীর মেয়ে সাইফা খাতুন (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, দুপুরে বাড়ির উঠানে লুকোচুরি খেলছিল দুই শিশু। খেলতে খেলতে তারা পাশের বাড়িতে যায়। ওই বাড়ির একটি ফ্রিজের আড়ালে গিয়ে লুকানোর সময় হঠাৎ বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’

তিনি আরও জানান, ফ্রিজটি আগে থেকেই আর্থিং হয়ে ছিল। শিশু দুটি বুঝতে না পেরে সেখানে লুকালে এ দুর্ঘটনা ঘটে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা খোঁজ করতে গিয়ে ফ্রিজের পাশে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। শিশু দুটির মৃত্যুতে পুরো গ্রামে শোক নেমে এসেছে।

পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, ‘আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!