× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৩:৩১ পিএম

রাঙামাটির রাজস্থলীতে ডাকাত আতঙ্ক

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৩:৩১ পিএম

ডাকাত আতঙ্ক। ছবি : সংগৃহীত

ডাকাত আতঙ্ক। ছবি : সংগৃহীত

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এলাকায়, নাইক্যছড়া, কাকছড়ি, কুদুমছড়া শফিপুর, ইসলামপুর, বিভিন্ন পাড়ার থেকে সম্প্রতি সংঘবদ্ধ ডাকাত দলের তৎপরতায় চরম আতঙ্ক বিরাজ করছে। গভীর রাতের আঁধারে ডাকাত দল বিভিন্ন পরিবারের ঘরে হানা দিয়ে স্বর্ণালংকারসহ নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি পরিবার থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ও প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছে। ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে রাখায় কেউই প্রতিরোধ গড়ে তুলতে সাহস পাচ্ছে না। ফলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগীরা জানান, ডাকাতদের আতঙ্কে রাত জেগে পাহারা দিতে হচ্ছে অনেক পরিবারকে। শিশু, নারী ও বয়স্কদের মধ্যে ভয় আরও বেশি কাজ করছে। সন্ধ্যা নামলেই মানুষ ঘরের দরজা বন্ধ করে আতঙ্কে সময় কাটাচ্ছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা এবং ডাকাত দলকে শনাক্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা বলছেন, অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার জোর দাবি উঠেছে বাঙ্গালহালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে।

রূপালী বাংলাদেশ

Link copied!