× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:৫৩ এএম

এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও এক স্বতন্ত্র প্রার্থী

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৬:৫৩ এএম

স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রাণী। ছবি : সংগৃহীত

স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রাণী। ছবি : সংগৃহীত

রংপুর-৩ (সদর–মহানগর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধি আনোয়ারা ইসলাম রানী নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি হিজড়া জনগোষ্ঠীসহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবি জানিয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রংপুর নগরীর নূরপুর এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আনোয়ারা ইসলাম রানী বলেন, হিজড়া জনগোষ্ঠীসহ সমাজের সব সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, রাষ্ট্রীয় উদ্যোগে নারীদের দীর্ঘদিনের পশ্চাৎপদতা দূর করতে জাতীয় সংসদে সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে নারীরা সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। অথচ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটি আসনও বরাদ্দ নেই। নারীদের পাশাপাশি হিজড়া জনগোষ্ঠীসহ সব প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা সমাজের বোঝা হয়ে থাকতে চাই না। আমাদের প্রান্তিকতা থেকে মুক্তি দেওয়া হোক।

কারও সঙ্গে আপস বা সমঝোতার অভিযোগ নাকচ করে আনোয়ারা ইসলাম রানী বলেন, এই সিদ্ধান্ত কোনো বিক্রি বা আপসের ফল নয়। আমাকে ভুল বুঝবেন না, কষ্ট পাবেন না। আপনাদের রানী কারো কাছে বিক্রি হয় না, কারো সঙ্গে আপস করে না। এটি কোনো বিদায় নয়—এটি বৈষম্যের বিরুদ্ধে একটি নীতিগত, দৃঢ় ও শান্তিপূর্ণ অবস্থান।

তিনি তার দাবির পক্ষে দেশবাসীর সংহতি কামনা করে বলেন, হিজড়া জনগোষ্ঠীসহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের সাংবিধানিক স্বীকৃতি আদায়ে সবাইকে পাশে দাঁড়াতে হবে।

উল্লেখ্য, ২০২৪ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ারা ইসলাম রানী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এবং প্রায় ২৪ হাজার ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন।

তার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ফলে রংপুর-৩ আসনে বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুর রহমান, বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু, ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুজ্জামান পিয়ালসহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!