× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৮:১৯ পিএম

মিঠাপুকুরে কলেজছাত্রীর আত্মহত্যা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৮:১৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় কানিজ ফাতেমা (১৭) নামে এক কলেজছাত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। নিহত কানিজ ফাতেমা শঠিবাড়ি মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শঠিবাড়ি মেঘনা হোটেলের মালিক মৃত কাশেম মিয়ার কন্যা।

মঙ্গলবার (১০ মার্চ) উপজেলার শঠিবাড়ি পুরাতন গরুহাটি সংলগ্ন ওই ছাত্রীর বাড়ির নিজ কক্ষে তার মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। ঘটনাটি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ যায়।

পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত কানিজ ফাতেমা দেড় বছর বয়সে একটি সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়েছিলেন। এরপর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। সোমবার দিবাগত রাতে সেহরির সময় তাকে খাবার খেতে ডাকা হলে কোন সাড়া না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পূর্ণ করে। এই মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই, জানায় পুলিশ।

মিঠাপুকুর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ‘কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট সম্পূর্ণ করে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

Link copied!