× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:৪৪ এএম

নির্বাচনকে ঘিরে দেবহাটায় বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:৪৪ এএম

নির্বাচনকে ঘিরে দেবহাটায় বিজিবির বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এ লক্ষ্যে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে।

জানা যায়, দেবহাটা উপজেলায় স্থাপিত দুটি বেইজ ক্যাম্পে চার প্লাটুন বিজিবি সদস্য নিয়মিত মোতায়েন রয়েছে। উপজেলার সার্বিক দায়িত্বে রয়েছেন ১৭ বিজিবির অপারেশন অফিসার মেজর সুস্মিত শোভন দাস। 

বিজিবি সূত্র জানায়, মোতায়েনকৃত সদস্যরা দিন-রাত ভোটকেন্দ্র ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে টহল কার্যক্রম পরিচালনা করছেন।

এরই ধারাবাহিকতায় মেজর সুস্মিত শোভন দাসের নেতৃত্বে দিনব্যাপী ডোমিনেশন পেট্রোল ও ভোটকেন্দ্র রেকি কার্যক্রম পরিচালনা করা হয়। টহল কার্যক্রমে জিপ, পিকআপ, মাইক্রোবাস, মোটরসাইকেলের পাশাপাশি আধুনিক সার্ভেইল্যান্স ইকুইপমেন্ট—বডি ওর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হচ্ছে।

এছাড়াও নির্বাচন সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হচ্ছে, যার মাধ্যমে যেকোনো নাশকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে। ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য মনিটরিং সেল স্থাপন করা হয়েছে।

নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত সমন্বয় অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

দীর্ঘ ১৭ বছর পর দেবহাটা উপজেলাবাসীর বহুল কাঙ্ক্ষিত সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা বদ্ধপরিকর বলে জানানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!