× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৫:৪৫ পিএম

সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৫:৪৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পরাজিত স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের ডা. শহিদুল আলমের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে আরেক পরাজিত প্রার্থী ধানের শীষ প্রতীকের কাজী আলাউদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় শহিদুল আলমের পক্ষের ৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর বাঁশতলা বাজার সংলগ্ন মোজাম মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ডা. শহিদুল আলমের সমর্থকরা।

অভিযোগ সূত্রে জানা যায়, ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের কয়েকজন কর্মী মোজাম মোড়ে অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষের একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এলোপাতাড়ি মারধর করলে কয়েকজন রক্তাক্ত জখম হন।

আহতদের মধ্যে রয়েছেন মীর শাহিনুর, আজম হোসেন, সাবেক ইউপি সদস্য আকুল মীর, লিটন মীর ও শিমুল মীরসহ আরও কয়েকজন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, ফতেপুর বাঁশতলা এলাকার নুরুজ্জামান পাড়ের নেতৃত্বে আমিরুল ইসলাম, হাফিজুর রহমান, ইদ্রিস আলী সরদার, ফিরোজ ঢালী, মোস্তাফিজুর পাড়, শাহিনুর কারিকর ও আলতাফ হোসেন এই হামলায় অংশ নেন। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!