× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০২:৪৪ পিএম

দিনমজুরকে কুপিয়ে হত্যা, পুকুরপাড় থেকে মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০২:৪৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সাতক্ষীরায় জিন্নাত আলী সরদার (৪০) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) সকালে সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের গোবরদাড়ি এলাকার একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জিন্নাত আলী একই এলাকার মোহর আলী সরদারের ছেলে।

নিহতের বাবা মোহর আলী বলেন, তিন ছেলের মধ্যে মেজো জিন্নাত আলী। বড় ছেলে খাইরুল মাগুরায় ট্রলি চালায় এবং ছোট ছেলে রহিম অন্যের জমিতে কাজ করে।

জিন্নাতের দুই ছেলে-মেয়ে রয়েছে। বড় মেয়ে সুমাইয়া বুধহাটার একটি হাইস্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে এবং ছোট ছেলে রাহাত বুধহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

জিন্নাত পরিবার নিয়ে গুচ্ছগ্রামের সরকারি ঘরে বসবাস করতেন এবং মাঠে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার রাতে তাকে বাড়ির পাশে একটি দোকানে চা খেতে শেষবার দেখা যায়।

শনিবার (৯ মে) সকালে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। পরে পুলিশকে জানানো হয়।

তিনি আরও বলেন, নিহতের মাথা ও ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

সাতক্ষীরা সদর থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!