× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৫:১৯ এএম

বিএনপিতে যোগ দিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ তিন শতাধিক মানুষ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৫:১৯ এএম

আনুষ্ঠানিক বিএনপিতে যোগ দিচ্ছেন আওয়ামী লীগ, যুবশক্তি ও বিজেপির তিন নেতা। ছবি : সংগৃহীত

আনুষ্ঠানিক বিএনপিতে যোগ দিচ্ছেন আওয়ামী লীগ, যুবশক্তি ও বিজেপির তিন নেতা। ছবি : সংগৃহীত

শরীয়তপুরে জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমান খোকন দুই শতাধিক নেতাকর্মীসহ আনুষ্ঠানিক বিএনপিতে যোগ দিয়েছেন। এ সময় যুবশক্তি ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) দুই শীর্ষ নেতা তাদের শতাধিক কর্মীসহ বিএনপিতে যোগ দেন। 

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১০টার সময় সদর উপজেলার বুড়িরহাট এলাকায় আয়োজিত এক দোয়া মাহফিল শেষে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

এদিন আঞ্চলিক বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং শরীয়তপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামের হাতে ফুলের মালা পরিয়ে বিএনপিতে যোগ দেন নতুন সদস্যরা।

মজিবর রহমান খোকন ছাড়াও বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রেজাউল করিম আদিব এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) যুব সংহতির সদস্যসচিব মো. সিয়াম।

দলীয় সূত্র জানায়, বিএনপিতে যোগদানের আগে শুক্রবার বিকেলে মজিবর রহমান খোকন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আওয়ামী লীগের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। সেখানে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করেন।

এ বিষয়ে মজিবর রহমান খোকন বলেন, বিগত সরকারের সময়ে তিনি বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এসব বাস্তবতার কারণেই আওয়ামী লীগের সব পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নুরুদ্দিন আহাম্মেদ অপুর নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দিয়েছেন।

এ ঘটনায় শরীয়তপুরের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!