× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শরিয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৪:৫৭ পিএম

দেয়াল চাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

শরিয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৪, ০৪:৫৭ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

শরীয়তপুর পৌর এলাকায় নির্মাণ কাজ করার সময়ে দেয়াল চাপায় সোহেল সরদার (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত সোহেল সরদার পৌরসভার শান্তিনগর এলাকার মোখলেস সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, সোমবার সকালে রূপনগর এলাকার চাঁনমিয়া তস্তারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের দেয়াল মেরামতের কাজ করছিলেন নির্মাণ শ্রমিক সোহেল সরদার। এসময় দেয়ালটি ভেঙে গেলে সেটির নিচে চাপা পড়েন সোহেল। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পুলিশ।

এ ব্যাপারে সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আব্দুল কাইয়ুম বলেন, ছেলেটিকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হয়েছিলো। পরে পরীক্ষা নীরিক্ষা করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই। 

এ বিষয়ে জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহাম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


 

আরবি/জেডআর

Link copied!