× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৮:৪২ এএম

ইসলাম ধর্ম গ্রহণ করলেন খ্রিষ্টান যুবক

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৮:৪২ এএম

ইসলাম ধর্ম গ্রহণ করেন খ্রিষ্টান যুবক। ছবি : রূপালী বাংলাদেশ

ইসলাম ধর্ম গ্রহণ করেন খ্রিষ্টান যুবক। ছবি : রূপালী বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ক্লেমেন হাগিদক (২৪) নামের এক যুবক। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করে রেখেছেন মো. ওমর ফারুক।

রোববার (১১ জানুয়ারি) শেরপুর নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই ধর্ম পরিবর্তনের ঘোষণা দেন।

মো. ওমর ফারুক (নাম ছিল ক্লেমেন হাগিদক) ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকার গোমড়া গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত জেরমসি মারাক এবং মাতা মৃত সমলা সাংমা।

​এফিডেভিট সূত্রে জানা গেছে, ওমর ফারুক দীর্ঘদিন ধরে স্থানীয় মুসলিমদের জীবনযাপন ও ধর্মীয় রীতিনীতি পর্যবেক্ষণ করে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ইসলামি স্কলারদের আলোচনা শোনে এবং পবিত্র কোরআনের বাংলা অনুবাদ ও হাদিস পড়ে তিনি ইসলামের ওপর গভীর বিশ্বাস স্থাপন করেন।

​গত ৮ সেপ্টেম্বর তিনি স্থানীয় একজন আলেমের মাধ্যমে কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আজ আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি নোটারি পাবলিকের মাধ্যমে নাম পরিবর্তন ও নতুন ধর্মের ঘোষণা দেন।

রূপালী বাংলাদেশ

Link copied!