× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৭:৪৭ পিএম

শেরপুরে বিজিবি মোতায়েন, সতর্ক সেনা-র‌্যাব

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৭:৪৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

শেরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি মোতায়েন প্রসঙ্গে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান জানান, জেলায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্প থেকে জানানো হয়, শেরপুরে যেকোনো পরিস্থিতি এড়াতে র‌্যাবের টহল বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৮ জানুয়ারি) ঝিনাইগাতীতে নির্বাচনের ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষের ঘটনায় নিহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম।

শেরপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে আরও অবনতি না ঘটে সে জন্য অতিরিক্ত সেনাসদস্যদের রাস্তায় টহল জোরদার করতে দেখা গেছে। 

এদিকে মূল সংঘর্ষস্থল ঝিনাইগাতীর অবস্থা বর্তমানে শান্ত রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার বিএনপির নেতাকর্মীরা গা-ঢাকা দিয়েছে। ফলে ঝিনাইগাতী বাজার এলাকা কার্যত সুনসান নীরবতা নেমে এসেছে।

ঝিনাইগাতী বাজারে বিজিবি সদস্যরা টহল জোরদার করেছে। এ ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা রুজু করা হয়নি। তবে পুলিশ তদন্ত অগ্রগতি করে রেখেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!