× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১২:০৫ এএম

শুক্রবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১২:০৫ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সিরাজগঞ্জ শহরের কয়েকটি এলাকায় শুক্রবার সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও লাইনের পাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজে এই সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নেসকো সিরাজগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ-২–এর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা সিরাজগঞ্জ দপ্তরের ১১ কেভি মাসুমপুর ও সার্কিট হাউস ফিডারের আওতাভুক্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। আসন্ন জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি ও গ্রীষ্মকালে লোডশেডিংমুক্ত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি হিসেবে এই কাজ করা হচ্ছে।

এ সময় মাসুমপুর, মাসুমপুর কারিগরপাড়া, হাজী আহম্মেদ আলী রোড, বাজার স্টেশন, নিউ মার্কেট, কাচারীপাড়া, বগুড়া বাসস্ট্যান্ড, চক শিয়ালকোল ও দিয়ার বৈদ্যনাথসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি মেরামত কাজের কারণে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নির্বাচনকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে এ ধরনের কারিগরি রক্ষণাবেক্ষণ জরুরি বলে মনে করছে সংস্থাটি।

রূপালী বাংলাদেশ

Link copied!