× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৩:২৫ পিএম

‘হুগগুলি কইতাছে হ্যাঁ মার্কায় ভোট দিলি দ্যাশের ভালো হইবো’

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৩:২৫ পিএম

পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী গ্রামের বৃদ্ধা রজুবা শাক সবজি কাটতেছে। ছবি : রূপালী বাংলাদেশ

পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী গ্রামের বৃদ্ধা রজুবা শাক সবজি কাটতেছে। ছবি : রূপালী বাংলাদেশ

‘‘হুইন্তাছি এক সঙ্গে দুই ভোট। একটো নাকি ‘হ্যাঁ’ আর ‘না’ ভোট। হুগগুলি কইতাছে ‘হ্যাঁ’ মার্কায় ভোট দিলি দ্যাশের ভালো হইবো। মলেকদিন (অনেকদিন) আগে একবার এই ভোট দিছিলাম। এবার আবার হেই ভোট দিতে হইব। টিপিতে (টিভি) হ্যাঁ মার্কায় ভোট দিবার কথা কইতেছে। দ্যাশের নাকি ভালো হইব। আমি ওতো শত বুঝি না, দ্যাশের ভালো হইলে আমিও হ্যাঁ মার্কায় ভোট দিমু।’’ কথাগুলো আঞ্চলিক ভাষায় বললেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ী গ্রামের বৃদ্ধা রজুবা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, বিশেষ করে গণভোটের ব্যাপারে গ্রামীণ সাধারণ জনগোষ্ঠীর ভাবনা সম্পর্কে জানার জন্য কয়েকটি এলাকায় গেলে রজুবার মতো আরও অনেক অশিক্ষিত ও অসচেতন মানুষ গণভোট সম্পর্কে নানা মন্তব্য করেন।

উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লার বাসিন্দা ষাটোর্ধ্ব সবুরা খাতুন বলেন, ‘হ্যাঁ-না ভোট সম্পর্কে গাঁয়ের লোক ম্যালা কথা কইতাছে। উল্লাপাড়ার সরকারি অফিসারেরাও ইস্কুলের মাঠে পর্দা খাটাইয়া হেই ভোট সম্পর্কে ম্যালা (অনেক) ছবি দেখাইছে। আমার বাড়ির ব্যাবাক (সবাই) লোকজন মিলা হ্যাঁ মার্কায় ভোট দিমু ঠিক হরছি (করছি)।’

রজুবা ও সবুরার মতো এমন মন্তব্য করলেন উপজেলার সলপ ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের গীতা রানী, কৃষকগঞ্জ এলাকার মজিদ মিয়া, মহির উদ্দিন, উপজেলা সদর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের খুশি বেওয়াসহ আরও অনেকে।

গণভোট সম্পর্কে মানুষকে জিজ্ঞাসাবাদ করলে অধিকাংশ মানুষ দেশের পরিবর্তনের জন্য রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে নানাভাবে তাদের আঞ্চলিক ভাষায়১ ২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষেই মতামত প্রদান করেছেন। বিশেষ করে অশিক্ষিত খেটে খাওয়া লোকজনের বেশির ভাগই রাষ্ট্রকাঠামো পরিবর্তন সম্পর্কে তেমন কিছু বোঝেন না। তারা বোঝেন দেশের উন্নতি হবে। তারা সুখে-শান্তিতে বসবাস করতে পারবেন। আর এই ধারণা নিয়ে ‘হ্যাঁ’ ভোটের প্রতি সমর্থন রয়েছে এই স্তরের মানুষদের।

সলপ ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং উধুনিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের বিশ্বাস জানান, গ্রামীণ জনপদে গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইতোপূর্বে তারা প্রজেক্টরের মাধ্যমে সরকারের এ-সংক্রান্ত কর্মকাণ্ড সম্পর্কে ধারণকৃত ভিডিওচিত্র দেখিয়েছেন। উঠান বৈঠক, গ্রামে গ্রামে সভা এবং হ্যান্ডবিল বিতরণ করেছেন। করেছেন গোটা এলাকায় মাইকিং।

Link copied!