সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৪২ হাজার শলাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ সেখ নাসিরুদ্দিন বিড়িসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে পৃথক একটি মামলার তদন্তে প্রাপ্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ১৬ জুন ২০২৬ তারিখে ছাতক থানার মামলা নং-২৬(৬)২০২৬ এর অভিযানে নুরুল্লাহপুর গ্রামের মৃত ওয়ারিছ আলীর ছেলে মো. গয়াস মিয়া (৫৮)-কে ৪২ হাজার শলাকা নিষিদ্ধ বিড়িসহ আটক করা হয়।
এ ছাড়া ছাতক থানার মামলা নং-০৪(১)২০২৬, জিআর-৪/২০২৬ এর তদন্তে প্রাপ্ত আসামি আব্দুল মুকিত (২৮), আলা উদ্দিন (২৫) ও উজ্জল মিয়া (১৯)-কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

