ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ভারতে যাচ্ছে ‘ময়না’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৭:৩২ পিএম
ছবি : সংগৃহীত

ভারতের গুজরাট প্রদেশের আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিসিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘ময়না’।

সিনেমাটির পরিচালক মেঘ জানিয়েছেন, আগামী ১ থেকে ৪ অক্টোবর ভারতের গুজরাট প্রদেশে অনুষ্ঠিত হবে আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আয়োজক কর্তৃপক্ষ আমাদের সরাসরি উৎসবে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আমরা স্বশরীরে উৎসবে অংশগ্রহণ করব।

উৎসব আয়োজক কর্তৃপক্ষ ই-মেইল বার্তায় অফিসিয়াল সিলেকশন জানিয়েছেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পরিবেশনা প্রতিষ্ঠান সিনেমা কিং লিমিটেড কে, বিষয়টি নিশ্চিত করেছেন ‘ময়না’ সিনেমার পরিচালক মেঘ।

আলিম উল্লাহ খোকনের গল্প ও প্রযোজনায় ‘ময়না’ সিনেমার চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয়েছেন নবাগত রাজ রিপা। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, আমান রেজা, কায়েস আরজু, আরিফিন জিলানী, মিতুল, জারা, সুচনা। অতিথি চরিত্রে অভিনয় করেছেন শিশির সরদার, চিত্রনায়িকা জলি, আপন প্রমুখ।