ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

অটোরিকশার দৌরাত্ম

গিয়াস উদ্দিন ইমন
প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৬:৪৯ পিএম
গিয়াস উদ্দিন ইমন

অটোরিকশা দমনে এগিয়ে আসুন ভাই,
অটোরিকশার দৌরাত্ম্যে আমরা নিরুপায়।
পাড়া, মহল্লায়, ভিআইপি সড়ক যেখানে তাকাই, অটোরিকশা দ্রুত গতিতে ছুটে চলে যায়।
অটোরিকশা চালক নিজেকে রাস্তার রাজা ভাবে ভাই, 
তাদের আইন-কানুনের বালাই নাই।

প্রতিদিন দুর্ঘটনার কবলে দেশ জনতা পড়ছে,
মরছে অনেক মানুষ, সরকারি প্রশাসনের ইহাতে নাই কোন হুশ।

অটোরিকশা দমনে দরকার কড়া নজরদারি,
এ ব্যাপারে সরকারকে হতে হবে চটেকদারি।
দেশ জনতা নিরাপদ সড়কে চলতে চায়, 
এজন্য অটোরিকশা দমনে একটা উপায় চাই।

ইহার চেয়ে আর লিখব না অটোরিকশার মাস্তানির কথা;
উপায় খুঁজে না পেয়ে ভাই বন্ধ করলাম খাতা।।