× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০১:১৬ পিএম

বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০১:১৬ পিএম

ভারতীয় এয়ার গান উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

ভারতীয় এয়ার গান উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ভারতীয় অবৈধ এয়ার গান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ পান্থুমাই বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় টহলদল গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী শূন্যরেখা থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পান্থুমাই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

বিজিবি সূত্র জানায়, কয়েকজন অস্ত্র চোরাকারবারি ভারত থেকে অবৈধভাবে অস্ত্র এনে স্থানীয় একটি সবজি ক্ষেতে মাটির নিচে পুঁতে রাখে।

পরে অন্য একটি চোরাকারবারি চক্রের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে অস্ত্র সংগ্রহ করতে এলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি ভারতীয় অবৈধ এয়ার গান উদ্ধার করা হয়।

উল্লেখ্য, এর আগের দিন ১৯ ডিসেম্বর রাতে একই এলাকা থেকে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ২৫টি ভারতীয় অবৈধ এয়ার রাইফেলের স্প্রিং উদ্ধার করা হয়েছিল।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় অস্ত্র পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, দেশের স্থিতিশীল পরিস্থিতি বিনষ্ট করতে যেন কোনোভাবেই অবৈধ অস্ত্র চোরাচালানকারিরা সক্ষম না হয়, সে বিষয়ে বিজিবি সর্বদা সচেষ্ট। উদ্ধারকৃত অবৈধ অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!