গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলায় তিনজন, জিআর সাজা পরোয়ানায় একজন এবং সিআর সাজা পরোয়ানায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া জিআর পরোয়ানায় দুজন, সিআর পরোয়ানায় একজন এবং অবৈধ বালু উত্তোলনের দায়ে সাজাপ্রাপ্ত তিনজনসহ ১১ আসামিকে রোববার (৪ জানুয়ারি) রাতে বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।
গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামানের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মুজাম্মিল হক, আব্দুল হান্নান, তানজিল আকন্দ, রুবেল দাস, এএসআই মোবারক হোসেন ও মোহাম্মদ সারওয়ার সঙ্গীয় ফোর্সদের সঙ্গে নিয়ে এসব অভিযান পরিচালনা করেন।
ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আইন অমান্যকারীদের বিরুদ্ধে তৎপর রয়েছে থানা পুলিশ। চলমান ডেভিল হান্ট অপারেশন ফেজ-২, সব অপরাধ নির্মূলে জিরো ট্রলারেন্স নীতিতে কাজ করবে থানা পুলিশ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন