× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৫:৩২ পিএম

সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতির মৃত্যু

সিলেট ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৫:৩২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত একটি হাতিকে আর বাঁচানো সম্ভব হয়নি।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হাতিটি মারা গেছে বলে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান।

তিনি জানান, ট্রেনের আঘাতে হাতিটির পেছনের দুই পা, লেজ এবং মেরুদণ্ডে মারাত্মক জখম হয়েছে। আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হলেও তার শারীরিক অবস্থায় কোনো উন্নতি ঘটেনি।

হাতিটির চিকিৎসার দায়িত্বে থাকা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক সুলতান আহমদ জানান, মেরুদণ্ডে গুরুতর আঘাত পাওয়ায় হাতিটির পেছনের অংশ সম্পূর্ণ অসাড় হয়ে গিয়েছিল। শরীরের একাধিক স্থানে গুরুতর জখম থাকায় সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরও প্রাণীটিকে রক্ষা করা যায়নি।

এর আগে গত শনিবার রাত ১০টার দিকে সিলেট নগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় হাতিটি আহত হয়। আঘাত পেয়ে হাতিটি রেললাইনের পাশে একটি ডোবায় পড়ে যায়। এ ঘটনায় হাতিটির মাহুতও আহত হন।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসক এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক দল যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ প্রচেষ্টার পর হাতিটিকে ডোবা থেকে তুলে ডাঙায় আনা হয় এবং চিকিৎসা শুরু করা হয়।

জানা গেছে, হাতিটির মালিক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা কামরুল ইসলাম। কয়েক দিন আগে সিলেটের একটি অনুষ্ঠানে অংশ নিতে হাতিটিকে আনা হয়েছিল। অনুষ্ঠান শেষে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।

Link copied!