সঞ্চালন লাইনের রিকন্ডাক্টরিং কাজের জন্য আজ সোমবার (২ মার্চ) সিলেটের কয়েকটি এলাকায় সকাল থেকে প্রায় পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি–এর জিএমডি, সিলেট অনুশাখা কর্তৃক সিলেট (দক্ষিণ) গ্রিড উপকেন্দ্রের সঞ্চালন লাইনের রিকন্ডাক্টরিং কাজের জন্য বিউবো সিলেটের আওতাধীন ৩৩ কেভি শ্রীরামপুর, ৩৩ কেভি গোটাটিকর, ১১ কেভি শিববাড়ী বাজার, ১১ কেভি চান্দাই ও ১১ কেভি বিসিক ফিডারের অন্তর্ভুক্ত কয়েকটি এলাকায় সকাল সোয়া ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
মোমিনখলা, বরইকান্দি, গালিমপুর, শিববাড়ী, জৈনপুর, পৈন্তাপাড়া, ফকিরপাড়া, তালুকদারপাড়া, স্বর্ণেরগাঁও রয়েল সিটি, খোজারখলা, পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ঘাটঘর, গঙ্গারামের চর, কুশিঘাট, পালপুরসহ সংশ্লিষ্ট ফিডারগুলোর আওতাধীন এলাকা।
তবে নিরাপত্তার স্বার্থে শাটডাউনের সময় লাইন চালু রয়েছে বলে বিবেচিত হবে বলে জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য বিউবো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন