× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১০:৩৪ পিএম

কবি নজরুলের নাম বদলে আবারও হচ্ছে এম সাইফুর রহমান অডিটোরিয়াম

সিলেট ব্যুরো

প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১০:৩৪ পিএম

সিলেটের কবি নজরুল অডিটোরিয়াম। ছবি- রূপালী বাংলাদেশ

সিলেটের কবি নজরুল অডিটোরিয়াম। ছবি- রূপালী বাংলাদেশ

সিলেট নগরীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে জেলা প্রশাসনের মালিকানাধীন ‘কবি নজরুল অডিটোরিয়াম’-এর নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘এম সাইফুর রহমান অডিটোরিয়াম’ পুনঃস্থাপনের নির্দেশ দেন তিনি। এটি বাইরে বড় করে লিখে দেওয়ার জন্যও কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, নামটি বড় করে লিখতে হবে, যাতে স্পষ্টভাবে বোঝা যায়।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে সিলেট নগরীর রিকাবীবাজারে অবস্থিত ‘কবি নজরুল অডিটোরিয়াম’ পরিদর্শনে আসেন মীর শাহে আলম। অডিটোরিয়াম সংস্কারের উদ্যোগ গ্রহণের প্রাক্কালে তিনি এ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীকে জানানো হয়, অডিটোরিয়ামটির তদারকি করছে জেলা প্রশাসন। এ কথা শুনে তিনি এটি সিলেট সিটি করপোরেশনের কাছে ন্যস্ত করতে চিঠি ইস্যুর নির্দেশ দেন।

কবি নজরুল অডিটোরিয়ামের নামকরণ করা হয় আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৩ সালে। এর আগে এর নাম ছিল ‘এম সাইফুর রহমান অডিটোরিয়াম’। ১৯৭৮ সালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ১৯৮১ সালে অডিটোরিয়ামটির কার্যক্রম শুরু হয়। সর্বশেষ ২০১৫ সালে অডিটোরিয়ামের বেশ কিছু সংস্কার ও আধুনিকায়ন করা হয়। ওই সময় আওয়ামী লীগ সরকার অডিটোরিয়াম থেকে এম সাইফুর রহমানের নাম বাদ দেয়। তারও আগে এর নাম ছিল ‘আউটার অডিটোরিয়াম’।

বিএনপি সরকারের সময় তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নামে অডিটোরিয়ামটির নামকরণ করা হয়। সে সময় বিএনপি সিলেটে নাম মুছে ফেলার পরিবর্তে বিভিন্ন অবিসংবাদিত নেতার নামে প্রতিষ্ঠানের নামকরণ করে। ‘মরহুম হুমায়ুন রশিদ চত্বর স্কয়ার’ মরহুম এম সাইফুর রহমানের উদ্যোগে পুনঃস্থাপিত হয়েছিল। তবে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সিলেটের দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতিকে ভুলুণ্ঠিত করে বলে উল্লেখ করা হয়।

বর্তমান সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আবারও পরিবর্তন করা হচ্ছে সিলেটের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামের নাম। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়া এই অডিটোরিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে সংস্কার কাজে ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এ তথ্য জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আমরা এম সাইফুর রহমান অডিটোরিয়াম নামেই অর্থ বরাদ্দ দেব। এই নামটি সামনে বড় করে লিখতে হবে, যাতে মানুষের চোখে পড়ে। এতে যদি কিছু অতিরিক্ত খরচও হয়, তাতেও সমস্যা নেই।

এ সময় সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী জানান, বর্তমানে অডিটোরিয়ামটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রয়েছে। এতে সঠিকভাবে তদারকি হচ্ছে না। তাই এটি সিটি করপোরেশনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। এ প্রস্তাবে সম্মতি দেন প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, শুরুতে এই মিলনায়তনের নাম ছিল ‘আউটার অডিটোরিয়াম’। পরে করা হয় ‘সিলেট অডিটোরিয়াম’। চারদলীয় জোট সরকারের আমলে সংস্কার শেষে এর নাম পরিবর্তন করে তৎকালীন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য এম সাইফুর রহমানের নামে রাখা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে সাইফুর রহমানের নাম পরিবর্তন করে রাখা হয় ‘কবি নজরুল অডিটোরিয়াম’। প্রায় ২০ বছর পর বিএনপি ক্ষমতায় এসে আবারও এই অডিটোরিয়ামের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। পুনরায় ফিরছে সাইফুর রহমানের নাম।

রূপালী বাংলাদেশ

Link copied!