× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১১:৩৯ এএম

রাতের আঁধারে রাস্তার পাশে ফেলে যাওয়া নবজাতক উদ্ধার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ১১:৩৯ এএম

উদ্ধার নবজাতক হাসপাতালে ভর্তি। ছবি : রূপালী বাংলাদেশ

উদ্ধার নবজাতক হাসপাতালে ভর্তি। ছবি : রূপালী বাংলাদেশ

সিলেটের বিশ্বনাথে রাতের আঁধারে রাস্তার পাশ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা-লামাকাজি সড়কের ধলিপাড়া থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, লামাকাজি এলাকা থেকে রামপাশার দিকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় হঠাৎ শিশুর কান্নার শব্দ শুনতে পান চালক মুক্তার মিয়া। নির্জন সড়কের পাশে এমন অস্বাভাবিক শব্দে সন্দেহ হলে তিনি গাড়ি থামিয়ে চারপাশে খোঁজ নেন। একপর্যায়ে রাস্তার পাশে একটি নবজাতক শিশুকন্যাকে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে একটি পাতলা কাঁথায় মোড়ানো অবস্থায় পাওয়া যায়। গভীর রাতে খোলা পরিবেশে পড়ে থাকায় শিশুটির শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

উদ্ধারকারী মুক্তার মিয়া বলেন, ধলিপাড়া এলাকায় এসে হঠাৎ আমার অটোরিকশা বন্ধ হয়ে যায়। তখনই রাস্তার পাশ থেকে শিশুর কান্না শুনতে পাই। এগিয়ে গিয়ে দেখি একটি নবজাতক পড়ে আছে। পরে একজনের কাছ থেকে থানার নম্বর নিয়ে পুলিশকে খবর দেই।

এ বিষয়ে বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং চিকিৎসাধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!