× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০১:৫১ এএম

দা-ছুরি হাতে হামলার চেষ্টা, পুলিশের অভিযানে আটক ৫

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ০১:৫১ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আরও ২ জন আসামি পলাতক রয়েছেন। আটককৃতদের আজ আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলা সদরের জালাল বস্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ও ওসি (তদন্ত) মো. উসমান গনির নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালায়।

পুলিশ জানায়, অভিযান চলাকালে কয়েকজন মাদককারবারি দেশীয় দা-ছুরি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। পরে পুলিশ সাহসিকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযান সফলভাবে সম্পন্ন করে।

অভিযানে উদ্ধার করা হয় ভারতীয় মদের বোতল ৬টি, বিয়ার ২টি, খালি বিয়ারের ক্যান ৫টি, ইয়াবা ৪০৫ পিস, গাঁজা ২৫০ গ্রাম, ৩২ ইঞ্চি লম্বা দেশীয় তরবারি ৪টি এবং ৩৪ ইঞ্চি লম্বা একটি হাঁসুয়া।

গ্রেপ্তারকৃতরা হলেন পারুল বেগম (৫০), সুমি বেগম (২৮), সুমা আক্তার (২২), স্বপ্না বেগম (৩৫) ও তানজিনা আক্তার (১৯)। পলাতক আসামিরা হলেন সোহান (১৯) ও শাহজাহান আলী (৩৫)।

তাদের সবার বাড়ি যশপুর (রাজবাড়ী, জালাল বস্তি), জৈন্তাপুর থানা, সিলেট জেলা। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় সাধারণ ডায়েরি নং- ১৪৪১ ও ১৪৪৭ অনুযায়ী মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “মাদক ও অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। জৈন্তাপুরকে মাদকমুক্ত রাখতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”

রূপালী বাংলাদেশ

Link copied!