× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০১:১০ পিএম

সিলেটে পুলিশের বিশেষ অভিযানে আটক ১৪

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০১:১০ পিএম

আটক ব্যক্তিরা। ছবি : রূপালী বাংলাদেশ

আটক ব্যক্তিরা। ছবি : রূপালী বাংলাদেশ

সিলেট মহানগরীতে পুলিশের তিনটি পৃথক অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে জুয়ার অভিযোগে ১২ এবং ভারতীয় কমলাবোঝাই একটি ট্রাকসহ আরও ২ জনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, জব্দ হওয়া সামগ্রী ও ট্রাক আদালতে উপস্থাপনসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।

৩ ডিসেম্বর রাতে মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালি থানার শামীমাবাদ এলাকায় মনিকা সিনেমা হলের বিপরীত সড়কে অভিযান চালায়। সড়কের ওপর প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে আটজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—জাহাঙ্গীর আলম (২৩), বশির আহমদ (৩৮), ফারুক আহমদ (২৯), আহমদ আলী (৩২), ফয়েজ আলম রাজ (৩২), আক্তার হোসেন (৩৮), আল আমিন (৩৮) ও আব্দুল বাছিত (২৫)।

পুলিশ জানিয়েছে, তাঁদের এসএমপি অ্যাক্ট ২০০৯ অনুযায়ী আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

লাক্কাতুরায় আরও চারজন আটক- ২ ডিসেম্বর রাতে এয়ারপোর্ট থানার লাক্কাতুরা এলাকা থেকে আম্বরখানা ফাঁড়ির একটি দল জুয়ার অভিযোগে আরও চারজনকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—সজিব খান (২২), আলমগীর হোসেন (২৪), টিপু সুলতান (৩০) ও মিলন দাশ (৫৮)। তাঁদেরকে ইতোমধ্যে আদালতে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, ভারতীয় কমলাসহ ট্রাক জব্দ ও দুজনকে আটক করা হয়েছে। ২ ডিসেম্বর দুপুরে শাহপরান (রহ.) থানার একটি চেকপোস্টে ভারতীয় কমলা বহনকারী একটি ট্রাকসহ দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা জাকির হোসেন (২৬) এবং জুনায়েদ (১৮)।

পুলিশ জানায়, ট্রাক থেকে ১৬০ ক্যারেট ভারতীয় কমলা জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭৬ হাজার টাকা। সংশ্লিষ্ট আইনে মামলা নিয়ে মালামাল ও আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!