× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৩:০৩ পিএম

গারোদের ভূমি সমস্যা সমাধানে পৃথক কমিশনের প্রতিশ্রুতি ডা. কাফীর

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৩:০৩ পিএম

বক্তব্য দেন টাঙ্গাইল-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন টাঙ্গাইল-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. মুহাম্মদ আব্দুল্লাহেল কাফী। ছবি : রূপালী বাংলাদেশ

মধুপুর বনাঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো সম্প্রদায়ের দীর্ঘদিনের ভূমি বিরোধ নিরসনে পৃথক ভূমি কমিশন গঠনের আশ্বাস দিয়েছেন টাঙ্গাইল-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. মুহাম্মদ আবদুল্লাহেল কাফী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে মধুপুর বনাঞ্চলের পীরগাছা এলাকায় গারো হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লীলা কীর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে বক্তব্যে ডা. কাফী বলেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে মধুপুর বনাঞ্চলের গারো সম্প্রদায়ের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে একটি কালচারাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবেন।

তিনি আরও বলেন, মধুপুর সমতলের গারো জনগোষ্ঠীর সবচেয়ে বড় সমস্যা হলো ভূমি বিরোধ। এ জটিল সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য একটি পৃথক ভূমি কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া সম্পাদক বোরহানুল কবির, মধুপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সবুজ মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক রেজুয়ানুল ইসলামসহ পৌর ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ, জামায়াতের যুব বিভাগ এবং ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

স্থানীয় গারো সম্প্রদায়ের নেতৃবৃন্দ এ প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে তারা ভূমি অধিকার ও সাংস্কৃতিক স্বীকৃতির দাবিতে আন্দোলন করে আসছেন। এ ধরনের আশ্বাস তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

Link copied!