× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:৩৫ পিএম

এক উপজেলায় বিএনপির ৭ নেতা বহিষ্কার

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:৩৫ পিএম

বিএনপির লোগো।

বিএনপির লোগো।

দলীয় সিদ্ধান্ত অমান্য এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির ৭ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতারা হলেন—কালিহাতী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মজনু মিয়া, এলেঙ্গা পৌর বিএনপির সভাপতি একাব্বর আলী, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন রশিদ মিনু, পারখী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জিয়াহ মিয়া, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল লতিফ মেম্বার এবং দশকিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লাবলু মিয়া।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
 

Link copied!