টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে দুইজন মারা গেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পৌরউদ্যান ও সাবালিয়া এলাকায় তাদের মৃত্যু হয়। মরদেহগুলো নিহতদের বাড়িতে হস্তান্তর করা হয়েছে।
নিহতরা হলেন, ছিলিমপুর চর পাকুল্লা দক্ষিণপাড়া গ্রামের জোনাব আলী ও ছোনাট গ্রামের জিয়াউর রহমান।
স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, সকাল ১১টায় মিছিলের সময় প্রথমে জোনাব আলী অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে মিছিলটি সাবালিয়া এলাকায় পৌঁছালে জিয়াউর রহমানও অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যুর ঘোষণা দেন। জিয়াউর রহমানের হার্ট ও ডায়াবেটিসের সমস্যা ছিল।
স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল বলেন, ‘আজকের গণমিছিলে প্রত্যেক এলাকা থেকে মানুষ এসেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে আমার দুই কর্মী মারা গেছেন। তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন