× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১০:৫৯ পিএম

জামায়াতের অফিসে ভাঙচুরের পর আগুন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১০:৫৯ পিএম

জামায়াতে ইসলামীর অফিস আগুনে পুড়িয়ে দিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা । ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর অফিস আগুনে পুড়িয়ে দিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা । ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মেঘারপটলে জামায়িাতে ইসলামীর অফিস আগুনে পুড়িয়ে দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে অফিসটিতে ভাঙচুর করা হয়েছিল বলে দাবি করেছেন জামায়াত নেতাকর্মীরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল এলাকায় এ ঘটনা ঘটে।

জামায়াত নেতাদের অভিযোগ, ওয়ার্ড বিএনপি সভাপতি কাজলের নির্দেশে তার ছেলে নাসির ও সহযোগী সাখাওয়াত, রাসেল শিকদার, ইয়াসিন, শাহিন ও আজমান আলীসহ একদল লোক অফিসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়েছে। পাশাপাশি স্থানীয় জামায়াত কর্মী ও ভোটারদের দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়। তারা দ্রুত দোষীদের শাস্তি এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, বিএনপির পক্ষ থেকে কেউ এমন কাজ করলে সাংগঠনিক ও আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ সাব্বির রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ-ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি এবং পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!