× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৯:১৯ পিএম

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৯:১৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২৭ মার্চ) রাত আটটার দিকে উপজেলার যমুনা সেতু লিংক রোডের ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—গাইবান্ধার সদরুল্লাপুর উপজেলার নিজপাড়া গ্রামের হাম্বুলের ১২ বছর বয়সী ছেলে নিরব, একই এলাকার আইজালের ছেলে সুলতান মাহমুদ (২৮), আব্দুর রশিদের মেয়ে রিপা (২০), হাম্বুলের স্ত্রী নার্গিস (৩০) এবং দোলা (৪৫) নামের এক নারী। নিহত নার্গিস ও নিরব মা-ছেলে। দোলা তাঁদের স্বজন বলে জানা গেছে।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, গাইবান্ধা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী ধলাটেংগর এলাকায় নেমে পড়েন। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশের রেললাইনে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই এক শিশু, তিন নারী ও এক পুরুষ নিহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!