× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১২:০৬ পিএম

কালিহাতীতে দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১২:০৬ পিএম

আটক  মো. বাছেদ। ছবি: রূপালী বাংলাদেশ

আটক মো. বাছেদ। ছবি: রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ মো. বাছেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। বাছেদ উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামের আবুল হোসেনের ছেলে।

রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজাবাড়ি রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

কালিহাতীর সেনা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, রোববার রাতে লেফটেন্যান্ট ইশতিয়াকের নেতৃত্বে রাজাবাড়ি রেলগেট এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে বাছেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র দা, চাপাতি, বাটাল, কেচি ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আটক মাদক ব্যবসায়ী বাছেদকে রাতেই কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আরবি/জেডআর

Link copied!