গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান ঠাকুরগাঁও-২ আসনে ট্রাক প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আসনটি বালিয়াডাঙ্গী, হরিপুর ও রাণীশংকৈল উপজেলার একাংশ নিয়ে গঠিত।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
এ সময় ফারুক হাসান বলেন, ‘বিগত সময়ে ঠাকুরগাঁও-২ আসন অনেক অবহেলার শিকার হয়েছে এবং উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তাই এবার সময় পরিবর্তনের, এবার সময় উন্নয়নের। এই এলাকার মানুষ এবার তরুণ নেতৃত্ব চায়, যার মাধ্যমে এলাকার উন্নয়ন ঘটবে। ইনশাআল্লাহ, আমি আশাবাদী বিপুল ভোটে বিজয় লাভ করব।’
এ সময় উপস্থিত ছিলেন: গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস সোবহান, সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নীল, বালিয়াডাঙ্গী উপজেলা সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আব্দুল বারেক এবং সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন: ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ সোহাগ, যুব অধিকার পরিষদের সভাপতি জাহিদ হাসান, হরিপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সুমন সরকার, সেক্রেটারি সাইদ খান, সাংগঠনিক সম্পাদক জালালউদ্দিন প্রমুখ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন