× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৫:৫১ এএম

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৫:৫১ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছেলেকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মমিনা খাতুন (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। পরে বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত মমিনা খাতুন জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের আমবাগান এলাকার সজির উদ্দীনের স্ত্রী।

নিহতের ছেলে ইউনুস আলী জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আব্দুল জব্বার এবং আনোয়ারদের সঙ্গে বসতভিটা ও যাতায়াতের রাস্তার জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে বাজার থেকে বাড়ি ফেরার পথে আনোয়ার, তার স্ত্রী নুরজাহানসহ প্রতিপক্ষের আরও চার-পাঁচজন তাকে পথরোধ করে মারধর শুরু করে।

মারধরের খবর পেয়ে বাড়ি থেকে ছুটে আসেন তার মা মমিনা খাতুন। এ সময় প্রতিপক্ষের কোদালের আঘাতে তিনি গুরুতর আহত হন।

স্বজনরা আহত অবস্থায় তাকে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। অ্যাম্বুলেন্সে নেওয়ার পথে ঠাকুরগাঁও রোড এলাকায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবার জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!