ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ৮০০ শীতার্ত মানুষ পেলেন কম্বল

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১১:২৮ পিএম
ঠাকুরগাঁওয়ে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি। ছবি- রূপালী বাংলাদেশের। ছবি- রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে শীতার্ত ও দুস্থ মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির উদ্যোগে জেলায় ৮০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ঠাকুরগাঁও ইউনিটের চেয়ারম্যান ইশরাত ফারজানা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ঠাকুরগাঁও ইউনিটের উপ-পরিচালক খান মুহাম্মদ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাজেদ জাহাঙ্গীর অপু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং যুব রেডক্রিসেন্টের সদস্যরা।

আয়োজকরা জানান, শীতের তীব্রতায় দরিদ্র ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে পড়েন। তাদের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও রেডক্রিসেন্টের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে রেডক্রিসেন্ট ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।