× UCB Sticker Card
রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১২:৪৭ পিএম

অর্থ উপদেষ্টা

সংস্কারে বিশ্বব্যাংক সহায়তার আশ্বাস দিয়েছে

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৪, ১২:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: বাজেট সহায়তা, তারল্য সংকট সমাধান ও সংস্কারে বিশ্বব্যাংক সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ম্যাথিউ এ ভার্গিসের নেতৃত্বাধীন সাথে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সাথে একটি ইতিবাচক আলোচনা হয়েছে। বিশ্ব ব্যাংক বাংলাদেশের একটি বড় দাতাগোষ্ঠী। তাদের সাথে ঋণ সহায়তা নিয়ে যে আলোচনা হয়েছে তা এ বছর কিছু ছাড় দেবে, বাকিটা আগামী বছর।

ব্যাংকের তারল্য সংকট উত্তোরণের জন্য সহায়তা চাওয়া হয়েছে বিশ্ব ব্যাংকের কাছে। এ ব্যাপারে ইতিবাচক তারা। তবে, বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে তাদের সাথে বলেও জানান অর্থ উপদেষ্টা। বলেন, ঋণ সহায়তায় নির্দিষ্ট কোনো শর্ত না দিলেও তা যাতে বাস্তবায়নযোগ্য হয় সে বিষয় নিয়ে আলোচনা হবে এই উন্নয়ন সংস্থাটির সাথে।

এদিকে, অর্থ মন্ত্রণালয় সুত্রে জানা যায়, আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে ১০০ কোটি ডলারের ঋণসহায়তা দেবে বিশ্বব্যাংক। এরমধ্যে, পলিসি বেসড লোন হিসেবে ৭৫০ মিলিয়ন ডলার এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে ২৫০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেয়া হবে। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এ ঋণ অনুমোন হওয়ার কথা রয়েছে। তবে ঋণ পেতে তিনটি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বেসরকারি খাতে অ্যাসেস ম্যানেজমেন্ট কোম্পানি করা, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন করা, নতুন গঠিত টাস্তফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে।

আরবি/এফআই

Link copied!