× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৭:৩০ পিএম

ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপন করেলো জবি ছাত্রদল

জবি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০৭:৩০ পিএম

ছবি, রূপালী বাংলাদেশ

ছবি, রূপালী বাংলাদেশ

জবি: পরিস্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নানা স্থানে ডাস্টবিন স্থাপন করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (৬ নভেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ডাস্টবিন স্থাপন করা হয়। এ কর্মসূচীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল এবং অন্যান্য নেতাকর্মীরা এতে অংশ নেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সিনিয়র  যুগ্ম  সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল বলেন , ক্যাম্পাসের পরিবেশ উন্নয়নের জন্য তাদের এই উদ্যোগ। ক্যাম্পাসে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ দুষণ রোধে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরো বলেন, “শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য। এই ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে উঠবে।”

জগন্নাথ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নির্ঝর বলেন , "এমন উদ্যোগ আমাদের ক্যাম্পাসের পরিবেশকে আরো পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে।"

এছাড়া, ছাত্রদল তাদের কর্মসূচি অব্যাহত রাখতে আগামী দিনগুলিতে ক্যাম্পাসে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম এবং ক্লিন-আপ ক্যাম্পেইন আয়োজন করার পরিকল্পনা করেছে বলে জানান তিনি।

আরবি/এস

Link copied!