× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ১২:৩৭ এএম

রাজধানীতে নির্মাণাধীন ভবনে ঢুকে সাইট ব্যবস্থাপককে গুলি

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ১২:৩৭ এএম

মহাখালীতে নির্মাণাধীন ভবনে গুলি

মহাখালীতে নির্মাণাধীন ভবনে গুলি

রাজধানীর মহাখালীতে সেবা নার্সিং ইনস্টিটিউটের নির্মাণাধীন একটি ভবনে ঢুকে গুলি চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে গুলিবিদ্ধ হয়েছেন ওই প্রকল্পের সাইট ব্যবস্থাপক মো. নাজিমুদ্দিন (৪২)।

রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে মহাখালীর টিবি গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নাজিমুদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামের আমিনুল্লাহ চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে রাজধানীর নাখালপাড়া এলাকায় বসবাস করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেলে ৮ থেকে ১০ জন মাস্ক পরা ব্যক্তি নির্মাণাধীন ভবনে প্রবেশ করেন। তারা সেখানে কর্মরত একজন প্রকৌশলীকে খুঁজছিলেন। ওই প্রকৌশলীকে না পেয়ে দুর্বৃত্তরা সাইট ব্যবস্থাপক নাজিমুদ্দিনকে মারধর করেন। পরে চলে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান। গুলিটি নাজিমুদ্দিনের বাঁ পায়ের হাঁটুর এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নাজিমুদ্দিনের ছোট ভাই আজিমউদ্দিন বলেন, মাস্ক পরা অবস্থায় সন্ত্রাসীরা এসে একজন ইঞ্জিনিয়ারকে খুঁজছিল। তাকে না পেয়ে তার ভাইকে মারধর করা হয়। এরপর চলে যাওয়ার সময় গুলি করে তারা পালিয়ে যায়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিফ মুনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বিকেলে নার্সিং ইনস্টিটিউটের সামনে এ গুলির ঘটনা ঘটে। গুলিটি তার পা ভেদ করে বেরিয়ে গেছে। আহত ব্যক্তি বর্তমানে থানায় আছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একটি দল কাজ শুরু করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!