রাজধানীর রমনা থানার মালিবাগ সিআইডি অফিসের সামনে থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (০৪ জানুয়ারি) দুপুর সোয়া দুইটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রমনা থানার উপ-পরিদর্শক (এস আই) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মালিবাগ সিআইডি অফিসের সামনে থেকে অজ্ঞাত পরিচয়ের ওই যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ‘নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমাদের ধারণা, ওই যুবক অসুস্থজনিত কারণে মৃত্যু হয়েছে, তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে প্রযুক্তি সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে বলে জানান তিনি।


