রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে অনেক সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি, তা জেনে নিন।
শনিবার (১০ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
তারেক রহমানের কর্মসূচি
বেলা ১১টায় বনানীতে হোটেল শেরাটনে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মির্জা ফখরুলের কর্মসূচি
বিকেল সাড়ে ৩টায় গুলশানে ‘বিএনপির নির্বাচনি অফিস’ উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফারুকের কর্মসূচি
বেলা ১১টায় ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
গণঅধিকার পরিষদের কর্মসূচি
ঢাকা মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদের আয়োজনে পুরান পল্টনে বিকেল সাড়ে ৩টায় জাগরণী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনসহ কেন্দ্রীয় নেতারা।

