ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কেরানীগঞ্জে ট্রাক উল্টে দিনমজুরের মৃত্যু

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৭:৩৬ এএম
প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে ট্রাক হঠাৎ উল্টে মো. আরমান (২৫) নামের এক দিনমজুর নিহত হয়েছেন।

রোববার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে বিশ্বরোড পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, ট্রাকটি উল্টে গেলে আরমান গুরুতর আহত হন। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মোঃ মিঠু জানান, ট্রাকটি বিশ্বরোড পেট্রোল পাম্পে পৌঁছানোর পর হঠাৎ উল্টে যায়। আরমান ট্রাক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। আমি সামান্য আহত হয়েছি।

মিঠু আরও বলেন, আরমানের গ্রামের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার চুরানপুর এলাকায়। বর্তমানে তিনি কেরানীগঞ্জে পরিবারের সঙ্গে থাকতেন এবং এক সন্তানের পিতা ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।