× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৭:৫১ পিএম

রাজধানীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র বিতরণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৭:৫১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজধানীর মহাখালী সাততলা বস্তি এলাকায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জনাব নাজিম উদ্দীন আলম।

এ সময় তিনি সকলের কাছে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনা করেন। সকলের কাছে ওনার পরিবারের জন্য দোয়া চান এবং দেশবাসীকে বেগম খালেদা জিয়ার পরিবারের পাশে থাকার জন্য আহ্বান জানান‎।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক কমিশনার আবুল কালাম আজাদ, বনানী থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক ঈমান হোসেন নূর, ‎স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জাকির হোসেন মিজান, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সহ-দপ্তর সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, ঢাকা মহানগর উত্তর সাবেক যুবদল নেতা মো. মহিউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা দ্বীন মোহাম্মদ শাহাদত হোসেন পিয়াসসহ স্থানীয় বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ‎
‎ 
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতবস্ত্র বিতরণ শুধু একটি সহায়তামূলক কাজ নয়, এটি মানবিক মূল্যবোধের প্রকাশ। সমাজের বিত্তবান ও সচেতন মানুষের উচিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। 

তারা বলেন, শীতজনিত রোগ ও কষ্ট থেকে রক্ষা পেতে শীতবস্ত্র অসহায় মানুষের জন্য অত্যন্ত জরুরি।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিটি এলাকাবাসীর আনন্দ প্রকাশ করেন। 

‎শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। 

‎তারা বলেন, এই সহায়তা তাদের শীতের কষ্ট অনেকটাই লাঘব করবে। 

‎উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭। এই গুরুত্বপূর্ণ আসন প্রার্থিতা করছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের। মূলত গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে এই আসনটি গঠিত।

রূপালী বাংলাদেশ

Link copied!