ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৬

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৭:৫৬ পিএম

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে  ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।