রাজধানীর উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয় পাঁচজনকে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এতে বলা হয়, যৌথ অভিযানে উত্তর বাড্ডা থেকে একটি রাইফেল, সাতটি পিস্তল, তিনটি রিভলবারসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া যাত্রাবাড়ীর ধলপুরে দুটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, তিন রাউন্ড গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।


