× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৪:৩১ পিএম

ছিনতাইকারী টান দিল ব্যাগ, রিকশা থেকে ছিটকে তরুণীর মৃত্যু

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ০৪:৩১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজধানীর তুরাগ এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে চলন্ত অটোরিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুক্তার স্বামী লিমন হোসেন জানান, সকালে সাড়ে ৯টার দিকে বাজার করে অটোরিকশায় বাসায় ফিরছিলেন মুক্তা। পথিমধ্যে তুরাগের মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ছিনতাইকারীরা তার ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি অটোরিকশা থেকে পড়ে গুরুতর আহত হন।

তিনি আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুক্তা আক্তারের গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামে। তিনি আব্দুল জলিলের মেয়ে। স্বামীর সঙ্গে রাজধানীর দক্ষিণখান এলাকার হায়দ্রাবাদে ভাড়া বাসায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!