ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ডেমরায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৫:৫৩ পিএম
ডেমরা থানা। ছবি : সংগৃহীত

রাজধানীর ডেমরার মুসলিমনগর এলাকার একটি বাসায় ওয়ালিদ হাসান চৌধুরী (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত ওয়ালিদ ডেমরা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।

বুধবার (১ এপ্রিল) দুপুরের দিকে ডেমরা মুসলিমনগর বামুইল রোডে বাসায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ওয়ালিদে বাবা আবুল হাসান চৌধুরী বলেন, আমার ছেলে ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। ওয়ালিদ জেদি প্রকৃতির ছিল, গত দুইমাস আগে একটি মোটরবাইক কিনে দেই, এ মাসের ২১ তারিখ তার এসএসসি পরীক্ষা। প্রতিদিন মোটরসাইকেল নিয়ে বের হতো, পড়াশুনা ঠিকমত করত না। এই জন্য বকাঝকা করলে, অভিমান করে নিজ রুমে গিয়ে ওয়ালিদ ঘরের দরজা বন্ধ দেয়। কিছুক্ষণ পরে দরজায় গিয়ে ডাকাডাকি করলে কোনো শব্দ পাওয়া যায় না। পরে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে গলায় উড়না পেচিয়ে ঝুলে আছে। পরে অচেতন অবস্থায় মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানা এলাকায়। বর্তমানে, ডেমরার সানারপাড় মুসলিম নগর ১ নম্বর রোডের লেন ২ বাসা ২৭ চৌধুরী ভিলায় থাকি। আমার দুই ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।