ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ১০:১১ পিএম
ছবি- সংগৃহীত

কেরানীগঞ্জের কদমতলী এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে নেমেছে ফায়ার সার্ভিস। ঘটনাটির কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে একটি ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অপারেশন ও মেইনটেন্যান্সের পরিচালককে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। পরে বিকেল ৫টার দিকে দগ্ধ অবস্থায় মো. আসিফ (১৪) ও মো. জিসান (২২)-কে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট একসঙ্গে কাজ করে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।