× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৮:৪৪ এএম

রাজধানীতে আজ কোথায় কী?

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৮:৪৪ এএম

শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিদিনই কোনো না কোনো কর্মসূচির কারণে যানজট ও সড়ক ভোগান্তি দেখা দেয়। বিভিন্ন সভা, সমাবেশ ও আনুষ্ঠানিক আয়োজনের প্রভাব পড়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। তাই বের হওয়ার আগে আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়া জরুরি।

রোববার (১২ এপ্রিল) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো—

আইনমন্ত্রীর কর্মসূচি

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদে পাসের বিষয়ে বিকেল ৩টায় সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। কথা বলবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কর্মসূচি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ পরিচালনা করা হবে। সকাল ৮টায় বনানীর কড়াইলে এরশাদ মাঠে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

বিএমইউ উপাচার্যের কর্মসূচি

সকাল ১০টায় বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে হামের প্রাদুর্ভাব, পুনরুত্থান, টিকাদান কর্মসূচি, হাম প্রতিরোধ ও ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ নিয়ে জনস্বাস্থ্য সম্পর্কিত সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

১১ দলীয় ঐক্যের কর্মসূচি

১১ দলীয় ঐক্যের উদ্যোগে বেলা ১১টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে মুক্তিযোদ্ধা হলরুমে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের’ সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

রূপালী বাংলাদেশ

Link copied!