× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: মে ২৮, ২০২৬, ১১:৩১ এএম

শাহবাগে উদ্ধার হওয়ার অজ্ঞাত ব্যক্তির ঢামেকে মৃত্যু

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: মে ২৮, ২০২৬, ১১:৩১ এএম

ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানার স্যার সলিমুল্লাহ হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাতটার দিকে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল পারভেজ জানান, আমরা সকাল সাতটার দিকে খবর পেয়ে স্যার সলিমুল্লাহ ফলের সামনের ফুটপাতে আমরা অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এসআই রাসেল পারভেজ বলেন, পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!