× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:৩২ পিএম

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে ঠিকাদারের মরদেহ উদ্ধার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:৩২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর সবুজবাগ উত্তর বাসাবো এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে টিপু মোল্লা (৪৭) নামে এক ঠিকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ। 

নিহত টিপু মোল্লা উত্তর বাসাবো এলাকার ইয়াদ আলী মোল্লার ছেলে। 

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল হক ভূঁইয়া বলেন, খবর পেয়ে রোববার বেলা ২টার দিকে উত্তর বাসাবো ৫৫/২ নম্বর নির্মাণাধীন ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গার নিচ থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সিআইডির ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

তিনি বলেন,  তার শরীরে বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। বাম পায়ের হাঁটু ভাঙা এবং ডাম পায়ের গোড়ালি ভাঙা ও কাটা জখম রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!